২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৭ জুলাই ২০২১ www.24ghonta.news১২ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ১৮ জিলহজ ১৪৪২ হিজরি

সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনে সেন্ট্রাল বয়েজের ব্যতিক্রমী আয়োজন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১ । ৭:২৯ রাত

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:

বঙ্গবন্ধুর দৌহিত্র, প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা, ডিজিটাল বাংলাদেশের রূপকার, সজীব ওয়াজেদ জয় এর শুভ জন্মদিন উপলক্ষে তরুণ প্রজন্মের আশার বাতিঘর ফারাজ করিম চৌধুরীর পক্ষ থেকে রাউজানের বিভিন্ন এলাকার ৫০ জন প্রতিবন্ধীর মাঝে উন্নতমানের খাদ্যসামগ্রী ও পোষাক প্রদান করা হয়েছে।

সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর ব্যবস্থাপনায় ২৭ জুলাই মঙ্গলবার রাউজান পৌরসভা কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সভাপতি মোঃ সাইদুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি মইনুদ্দিন জামাল চিশতীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌরসভার কাউন্সিলর জানে আলম জনি, রাউজান উপজেলা যুবলীগ এর সহ-সম্পাদক সাবের হোসেন রাউজান পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক রোকন, রাউজান উপজেলা ছাত্রলীগ এর সভাপতি জিল্লু রহমান মাসুদ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক দীপলু দে দীপু, রাউজান উপজেলা ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, যুগ্ন সাধারণ সম্পাদক তানভীর চৌধুরী, সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, মোঃ মিজানুর রহমান, মাসুম বিল্লাহ, আলভীন আলভী, কাজী শিহাব, সুদীপ্ত বড়ুয়া, আমির হোসেন, তাজবীর আহমেদ রাকিব প্রমুখ।

২৪ঘণ্টা/রাসেল

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন