২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৮ জুলাই ২০২১ www.24ghonta.news১৩ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ১৯ জিলহজ ১৪৪২ হিজরি

চট্টগ্রামে ১৭ মৃত্যু, শনাক্ত ৯১৫

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৮ জুলাই, ২০২১ । ১১:১৯ সকাল

ডেস্ক নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৯১৫ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৬৪১ এবং উপজেলা পর্যায়ে ২৭৪ জন। একই সময়ে করোনায় ১৭ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৮ জুলাই) সকালে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ২৭৯২ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৯১৫ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৭৮ হাজার ৪৩৬ জন। এর মধ্যে নগরে ৫৮,৯৬৪ জন এবং উপজেলা পর্যায়ে ১৯,৪৭২ জন।

সিভিল সার্জন জানান, গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২০১ জনের নমুনা পরীক্ষায় ৮৪ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৮৬৮ জনের নমুনা পরীক্ষায় ১৭৬ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাবে ১৯৯ জনের নমুনা পরীক্ষায় ৮৭ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৫৮ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে

এন্টিজেন টেস্টে ৭৯৭ জনের নমুনা পরীক্ষা করে ২৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাব ২৪৭ জনের নমুনা পরীক্ষায় ৯৭ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি ২৫৭ জনের নমুনা পরীক্ষা করে ১০০ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৫৭ জনের নমুনা পরীক্ষা করে ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৪৮ জনের নমুনা পরীক্ষা করে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মেডিকেল সেন্টার হাসপাতাল ৬০ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ১৯ জন, সাতকানিয়ায় ১২ জন, বাঁশখালী ১৮ জন, আনোয়ারা ৩ জন, চন্দনাইশ ০ জন, পটিয়া ৩৮ জন, বোয়ালখালী ৪৪ জন, রাঙ্গুনিয়া ১ জন, রাউজান ৪৭ জন, ফটিকছড়ি ৩২ জন, হাটহাজারী ৩ জন, সীতাকুণ্ড ২৮ জন, মিরসরাই ৭ জন এবং সন্দ্বীপে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিন চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে নমুনা পরীক্ষা হয় নি।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৯৩২ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৫৬১ এবং উপজেলায় ৩৭১ জন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন