২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৯ জুলাই ২০২১ www.24ghonta.news১৪ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ২০ জিলহজ ১৪৪২ হিজরি

মিনুকে বিনা অপরাধে জেল খাটানো সেই কুলসুমী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১ । ৫:১৯ সন্ধ্যা

নিজস্ব প্রতিবেদক :

হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুলসুম আক্তার কুলসুমীকে গ্রেপ্তার করেছে। আজ বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকা থেকে কোতোয়ালী থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন বলেন,দন্ডপ্রাপ্ত কুলসুমীকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হবে উল্লেখ্য,কুলসুমীর বদলে চট্টগ্রাম কারাগারে ২ বছর ৯ মাস ১০ দিন সাজা খেটে ছিলেন মিনু নামে এক নারী।বিষয়টি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শফিকুল ইসলাম খান আদালতের নজরে আনেন। এরপর গত ২২ মার্চ অতিরিক্ত চতুর্থ মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালতে মিনুকে হাজির করা হলে তার জামিন হয়।কিন্তু জামিনে কারাগার থেকে বের হওয়ার কিছু দিন পর রহস্যজনক এ দূর্ঘটনায় মারা যায় মিনু।

২৪ঘণ্টা /রাসেল

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন