২৪ ঘন্টা নিউজ
শনিবার ৩১ জুলাই ২০২১ www.24ghonta.news১৬ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ২২ জিলহজ ১৪৪২ হিজরি

বারৈয়ারঢালায় ২শ গরীব মানুষের মাঝে আ.লীগ নেতা সাইদুল ইসলামের ত্রাণ সামগ্রী বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৩১ জুলাই, ২০২১ । ৫:০৭ সন্ধ্যা

সীতাকুণ্ড প্রতিনিধি:

সীতাকুণ্ড উপজেলার ২নং বারৈয়ারঢালা ইউনিয়নের দুইশত গরীব অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মহামারী করোনা ভাইরাসের কারণে চলমান লকডাউনে ঘরবন্দী এসব গরীব অসহায় মানুষদের মাঝে বারৈয়ারঢালা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলামের ব্যক্তিগত উদ্যেগে শুক্রবার তার ব্যক্তিগত কার্যালয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে ইউনিয়নে দুইশত মানুষের মাঝে উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এর আগে ইউনিয়নের তিনশ মধ্যবিত্ত পরিবারের মাঝে সাইদুল ইসলামের পক্ষ থেকে তিনলক্ষ টাকা বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাউল,ডাল, আলু,পেয়াঁজ তেলসহ বিভিন্ন নিত্য প্রয়জনীয় জিনিস। বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারৈয়াঢালা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সাইফুল ইসলামসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

২৪ঘণ্টা /রাসেল

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন