২৪ ঘন্টা নিউজ
শনিবার ৩১ জুলাই ২০২১ www.24ghonta.news১৬ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ২২ জিলহজ ১৪৪২ হিজরি

প্রকৃতি ধ্বংস করে সিআরবিতে হাসপাতাল নয়

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৩১ জুলাই, ২০২১ । ৬:২৩ সন্ধ্যা

প্রতিবেদক :

নাগরিক উন্নয়ন ফোরাম চট্টগ্রাম এর আহ্বায়ক এ এস এম আব্দুল গাফফার মিয়াজী এক বিবৃতিতে বলেছেন সিআর বি চট্টগ্রাম মহানগরের প্রাণকেন্দ্র। ইট, পাথর আর কলকারখানার ধোঁয়ায় আচ্ছন্ন নাগরিক জীবনের এক টুকরো স্বস্তির স্থান। সিআর বি চট্টগ্রামের ইতিহাসের অন্যতমধারক। বৃটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের বহু স্মৃতিচিহ্নরয়েছে এই সিআরবি’তে। রয়েছে শতবর্ষী অসংখ্য বৃক্ষসহ নানা নয়নাভিরাম প্রাকৃতিক উপাদান। এই প্রাচুর্যকে কোন ভাবেই বিনষ্ট করা যাবে না।

হাসপাতাল নির্মাণের উদ্যোগকে আমরা স্বাগত জানাই, চট্টগ্রামে বিশেষায়িত হাসপাতালের প্রয়োজনীয়তা রয়েছে। তবে পরিবেশ বিনষ্ট করে, বৃক্ষ নিধন করে, প্রাকৃতিক অক্সিজেন চেম্বার খ্যাত সিআরবি’কে ধ্বংস করে নয়। চট্টগ্রাম রেলওয়েসহ বিভিন্ন সরকারী সংস্থার শহরে বহু পরিত্যক্ত জায়গা রয়েছে। সে সব জায়গায় হাসপাতাল নির্মাণ করা হোক। আমরা কথা দিচ্ছি সে ক্ষেত্রে চট্টগ্রামবাসীকে সাথে নিয়ে হাসপাতাল নির্মাণে নাগরিক উন্নয়ন ফোরাম চট্টগ্রাম সহযোগিতা করবে।

আমরা আশাকরি বর্তমান সরকার চট্টগ্রামবাসীর আবেগ ও দাবীকে গুরুত্ব দিয়ে সিআরবি’তে হাসপাতাল নির্মাণের সিন্ধান্ত থেকে সরে আসবে।চট্টগ্রামের প্রকৃতি এবং পরিবেশ রক্ষায় অনবদ্য অবদান রাখবে। অন্যথায়, দাবি আদায় নাহওয়া পর্যন্ত নাগরিক উন্নয়ন ফোরাম চট্টগ্রাম চট্টগ্রামবাসীকে সাথে নিয়ে সিআর বি রক্ষা আন্দোলনে সক্রিয় থাকবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন