২৪ ঘন্টা নিউজ
রবিবার ১ আগস্ট ২০২১ www.24ghonta.news১৭ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ২৩ জিলহজ ১৪৪২ হিজরি

সীতাকুণ্ডে ভ্যাকসিন গ্রহণ করেছে গাউছিয়া কমিটি মানবিক টিম

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১ আগস্ট, ২০২১ । ৭:৪৫ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি:

মহামারী করোনা ভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর থেকে দেশের বিভিন্ন স্থানের মতো সীতাকুণ্ড উপজেলাও প্রতিদিন আক্রান্ত এবং মৃত্যুর ঘটনা ঘটছে। আর মৃতদের দাফন কাফনে দিনরাত বিরামহীনভাবে কাজ করে যাচ্ছে গাউছিয়া কমিটি বাংলাদেশ সীতাকুণ্ড উপজেলা মানবিক টিম। আর এই টিমের কোন সদস্যরই এতো দিন ভ্যাকসিন গ্রহণ করেনি।

রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠানিকভাবে ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দীন এর উদ্যোগে প্রথম পর্যায়ে ২৭ জন মানবিক সদস্যকে করোনা ভ্যাকসিন প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসি কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব দিদারুল আলম এমপি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন, ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা নুরউদ্দিন রাশেদ, উপজেলা প্রকৌশলী গোলাম মোস্তফা, ইউপি সদস্য অহিদুল আলম প্রমূখ।

২৪ঘণ্টা /রাসেল

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন