২৪ ঘন্টা নিউজ
সোমবার ২ আগস্ট ২০২১ www.24ghonta.news১৮ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ২৪ জিলহজ ১৪৪২ হিজরি

চট্টগ্রামে করোনায় আরও ১১ মৃত্যু, শনাক্ত ৯৮৫

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২ আগস্ট, ২০২১ । ১০:১৬ সকাল

২৪ ঘণ্টা ডট নিউজঃ চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৯৮৫ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৬৯২ এবং উপজেলা পর্যায়ে ২৯৩ জন। একই সময়ে করোনায় ১১ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (২ আগস্ট) সকালে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ২৭৮৬ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৯৮৫ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৮৩ হাজার ৮৭১ জন। এর মধ্যে নগরে ৬২,৭৮০ জন এবং উপজেলা পর্যায়ে ২১,০৯১ জন।

সিভিল সার্জন জানান, গতকাল রবিবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৩৩৮ জনের নমুনা পরীক্ষায় ১৪৯ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ৪৭৬ জনের নমুনা পরীক্ষায় ১৮৪ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৩ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

এন্টিজেন টেস্টে ১০৪৮ জনের নমুনা পরীক্ষা করে ২৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ৩২৪ জনের নমুনা পরীক্ষা করে ১৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি ৩৩৪ জনের নমুনা পরীক্ষা করে ৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১৪ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।মেডিকেল সেন্টার হাসপাতালে ৬৮ জনের নমুনা পরীক্ষা করে ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে।এবং ইপিক হেলথ কেয়ারে ১৭১ জনের নমুনা পরীক্ষা করে ১০৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ২২ জন, সাতকানিয়ায় ১১ জন, বাঁশখালী ১৫ জন, আনোয়ারা ১৪ জন, চন্দনাইশ ৩ জন, পটিয়া ৪৪ জন, বোয়ালখালী ৩১ জন, রাঙ্গুনিয়া ৫৭ জন, রাউজান ১৫ জন, ফটিকছড়ি ২৭ জন, হাটহাজারী ৪ জন, সীতাকুণ্ড ১৬ জন, মিরসরাই ১৩ জন এবং সন্দ্বীপে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাব এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নমুনা পরীক্ষা হয় নি।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৯৮৪ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৫৮৭ এবং উপজেলায় ৩৯৭ জন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন