২৪ ঘন্টা নিউজ
সোমবার ২ আগস্ট ২০২১ www.24ghonta.news১৮ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ২৪ জিলহজ ১৪৪২ হিজরি

সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় সিকিউরিটি গার্ডের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২ আগস্ট, ২০২১ । ৩:৩৭ বিকাল

সীতাকুণ্ড প্রতিনিধি:

সীতাকুণ্ডে মাইক্রো বাসের ধাক্কায় এক বাই সাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতের নাম মোঃ আব্দুল মান্নান (৫০)। সে কে.এস.আর.এম ফ্যাক্টরীতে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন বলে জানান তার ভাই আব্দুল মোনাফ।

আজ সোমবার (২আগষ্ট) সকাল ৯টার সময় উপজেলার বাড়বকুণ্ডস্থ মহাসড়কের পিএইচপি গেইট এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, নিহত মান্নান ডিউটি শেষ করে সাইকেল চালিয়ে বাড়ী ফেরার পথে একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে সে গুরুত্বর আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। নিহত ব্যক্তি বাড়বকুণ্ডের নড়ালিয়া গ্রামের মিঞাজী বাড়ির মরহুম নূর আহম্মদের বড় ছেলে। বিষয়টি নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি নজরুল ইসলাম বলেন, মহাসড়ক ধরে সাইকেল চালিয়ে যাওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় এক ব্যক্তি আহত হলে হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান। মাইক্রোবাসটি আটক করা হয়েছে। ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

২৪ঘণ্টা/রাসেল

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন