২৪ ঘন্টা নিউজ
সোমবার ২ আগস্ট ২০২১ www.24ghonta.news১৮ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ২৪ জিলহজ ১৪৪২ হিজরি

ইসলামি ব্যাংক রাউজান জলিল নগর এজেন্ট শাখার যাত্রা শুরু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২ আগস্ট, ২০২১ । ৫:৩১ সন্ধ্যা

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :

ইসলামী ব্যাংক লিমিটেড রাউজান শাখার আওতায় রাউজান জলিল নগর এজেন্ট ব্যাকিং শাখার যাত্রা শুরু। ২ আগষ্ট সোমবার দুপুরে ইসলামী ব্যাংক রাউজান জলিল নগর এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।

ইসলামী ব্যাংক লিমিটেড রাউজান শাখা প্রধান সৈয়দ মোহাম্মদ মঈন উদ্দিনের সভাপতিত্বে ও রাউজান শাখার প্রিন্সিপাল অফিসার সৈয়দ আনসার উদ্দিনের সঞ্চলনায় অনুষ্টিত এজেণ্ট ব্যাংকিং শাখার উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার কাউন্সিলর জানে আলম জনি, জসিম উদ্দিন চৌধুরী, ব্যবসায়ী আজিজুল হক কোম্পানী, সমাজ সেবক নিজাম উদ্দিন, রাউজান মহিলা মার্দ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল মান্নান। অনুষ্টানে স্বাগত্ব বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক রাউজান শাখার অপারেশন ম্যানেজার এস এ এম যুবায়ের। অনুষ্টানে আরো বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক রাউজান জলিল নগর এজন্ট ব্যাংকিং শাখার এজেন্ট হাফেজ মাওলানা হাবিবুল্ল্রাহ, প্রকৌশলী গিয়াস উদ্দিন, লোকমান হাকিম, এস এম সাইফুউদ্দিন । অনুষ্টান শেষে দোয়া ও মোনাজাত করেন রাউজান জলিল নগর সাইয়িদ্যুস শোহাদা মাদ্রাসার পরিচালক আলহাজ্ব মোঃ ইউছুপ প্রমুখ ।

২৪ঘণ্টা/রাসেল

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন