২৪ ঘন্টা নিউজ
বুধবার ৪ আগস্ট ২০২১ www.24ghonta.news২০ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ২৬ জিলহজ ১৪৪২ হিজরি

রাউজানের চিকদাইরে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির বিনামূল্যে টিকা নিবন্ধন ও কার্ড বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৪ আগস্ট, ২০২১ । ৮:১৯ রাত

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, চিকদাইর ইউনিয়ন শাখা-০১ এর উদ্যোগে বিনামূল্যে কোভিড-১৯ টিকা নিবন্ধন ও কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে সংগঠনের কার্যালয়ে এই কার্যক্রম উদ্বোধন করেন চিকদাইর ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী। সংগঠনের সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাইজভান্ডারী রাঙামাটি ও রাঙ্গুনিয়া উপজেলার সমন্বয়কারী মঞ্জুরুল ইসলাম চৌধুরী, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আলমগীর কবির চৌধুরীসহ সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী জানান, আগামী ৭ আগস্ট চিকদাইর ইউনিয়ন পরিষদে কোভিড-১৯ টিকা প্রদান করা হবে। যারা টিকা নিবেন তাঁরা জাতীয় পরিচয়পত্র অথবা রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে নিয়ে মাক্স পরিধান করে আসতে হবে।

২৪ঘণ্টা/রাসেল

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন