২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৬ আগস্ট ২০২১ www.24ghonta.news২২ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ২৮ জিলহজ ১৪৪২ হিজরি

চট্টগ্রামে দ্বিতীয় সর্বোচ্চ ১৭ মৃত্যু, শনাক্ত ১১১৪

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৬ আগস্ট, ২০২১ । ১:২৫ রাত

২৪ ঘণ্টা ডট নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১১১৪ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৭১২ এবং উপজেলা পর্যায়ে ৪০২ জন। একই সময়ে করোনায় ১৭ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ আগস্ট) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ৩৭৭৭ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ১১১৪ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৮৮ হাজার ৮৬০ জন। এর মধ্যে নগরে ৬৫,৮১২ জন এবং উপজেলা পর্যায়ে ২২,৮৪৮ জন।

সিভিল সার্জন জানান, গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪৮৬ জনের নমুনা পরীক্ষায় ২১৯ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৭৪৭ জনের নমুনা পরীক্ষায় ২৮০ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ৫৮০ জনের নমুনা পরীক্ষায় ১৪৮ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাবে ২৮৪ জনের নমুনা পরীক্ষায় ১ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৯৫ জনের নমুনা পরীক্ষা করে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে।

এন্টিজেন টেস্টে ৭৩৯ জনের নমুনা পরীক্ষা করে ১৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ১৯৯ জনের নমুনা পরীক্ষা করে ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৬৬ জনের নমুনা পরীক্ষা করে ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৮৯ জনের নমুনা পরীক্ষা করে ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১০ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতালে ৬১ জনের নমুনা পরীক্ষা করে ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ইপিক হেলথ কেয়ারে ১১৫ জনের নমুনা পরীক্ষা করে ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ২৬ জন, সাতকানিয়ায় ১১ জন, বাঁশখালী ৩৩ জন, আনোয়ারা ৩৮ জন, চন্দনাইশ ২৪ জন, পটিয়া ৩ জন, বোয়ালখালী ১৮ জন, রাঙ্গুনিয়া ২২ জন, রাউজান ৫৩ জন, ফটিকছড়ি ৪১ জন, হাটহাজারী ৮৯ জন, সীতাকুণ্ড ১৯ জন, মিরসরাই ১০ জন এবং সন্দ্বীপে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১০৩৬ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৬০৮ এবং উপজেলায় ৪২৮ জন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন