২৪ ঘন্টা নিউজ
শনিবার ৭ আগস্ট ২০২১ www.24ghonta.news২৩ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ২৯ জিলহজ ১৪৪২ হিজরি

হাটহাজারীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আনোয়ারার জনি দাশের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৭ আগস্ট, ২০২১ । ১:৩৪ রাত

আনোয়ারা(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

হাটহাজারী উপজেলায় এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেডের ডিজিটাল বোর্ড লাগানোর সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে জনি দাশ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় জনির সহকারী ও আহত হয়।

বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুর ২টার সময় উপজেলার কাটিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।নিহত জনি দাশ আনোয়ারা উপজেলার সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শ্রী শ্রী রামকৃষ্ণ মিশন এলাকার অর্জিত দত্ত ছেলে বলে জানা গেছে। তার এক বছরের একটি সন্তানও রয়েছে।এই ঘটনায় আহত অপর জনের পরিচয় পাওয়া যায়নি।বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা সদর ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার দেব ।

তিনি বলেন, জনি দত্ত আজ সকালে কাজে উদ্দেশ্য হাটহাজারী গেছিলো । দুপুরে উপজেলার কাটিরহাট এলাকায় এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেডের ডিজিটাল বোর্ড লাগানোর সময় বিদ্যুৎ এর শটসার্কিট হলে জনি ও তার সহকারী ওখানে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে উপর থেকে নিচে পড়ে যায়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফটিকছড়ি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন আনোয়ারা ৭নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম কুমার দেব ও ৬নং ওয়ার্ড ইউপি সদস্য অচ্যুত শীল ( রনি )এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।

২৪ঘণ্টা /রাসেল

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন