২৪ ঘন্টা নিউজ
শনিবার ৭ আগস্ট ২০২১ www.24ghonta.news২৩ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ২৯ জিলহজ ১৪৪২ হিজরি

সীতাকুণ্ডে রেললাইন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৭ আগস্ট, ২০২১ । ২:৪১ দুপুর

সীতাকুণ্ড প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছে। শনিবার সকালে এলাকার লোকজন লাশটি দেখতে পেয়ে সীতাকুণ্ড রেল পুলিশকে খবর দিলে তারা এসে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেননি পুলিশ। সীতাকুণ্ডের রেল পুলিশের এসআই তোফাজ্জল হোসেন জানান, করোনার কারণে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে, পণ্যবাহী কিছু ট্রেন চলাচল করছে ওই পণ্যবাহী ট্রেনের ধাক্কায় লোকটি মারা যেতে পারে বলে জানান তিনি। সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

২৪ঘণ্টা/রাসেল

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন