রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :
১৫ আগস্ট জাতীয় শোক দিবস স্মরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনায় চট্টগ্রামে রোপন করা হচ্ছে ১লাখ ৬৫ হাজার গাছের চারা। এর মধ্যে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহসড়কের ১৪ কিলোমিটার আইল্যান্ডসহ সড়কের উভয় পাশে শোভা পাবে ১০ হাজার খেৎুর, তালগাছসহ বিভিন্ন ফলদবৃক্ষ। গাছ। প্রধানমন্ত্রীর নির্দেশনায় রাউজানের সাংসদ এ.বি.এম ফজলে করিম চৌধুরীর উদ্যোগে বৃক্ষগুলো রোপন করা হচ্ছে।
৭ আগস্ট শনিবার বেলা সাড়ে ১২টায় রাউজান পৌরসভার জলিল নগরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। এর আগে জেলা পরিষদের ডাক-বাংলো প্রাঙ্গনে প্রত্যেক ইউনিয়নের জনপ্রতিনিধিদের মাঝে ১০ হাজার করে বিভিন্ন প্রাজাতির গাছের চারা বিতরণ করেন সাংসদ। বৃক্ষরোপন কর্মসূচিতে রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম এহেছানুল হায়দর চৌধুরী, ইউএনও জোনায়েদ কবির সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব। বক্তব্য রাখেন সড়ক ও জনপথ চট্টগ্রাম বিভাগের নির্বাহী প্রকৌশলী টিংকু চাকমা, ভাইস-চেয়ারম্যান নুর মুহাম্মদ, ওসি আবদুল্লাহ আল হারুন, প্যানেল মেয়র বশির উদ্দিন খান, দ্বিতীয় প্যানেল মেয়র অ্যাডভোকেট সমীর দাশগুপ্ত, কাউন্সিলর জানে আলম জনি, জসিম উদ্দিন চৌধুরী, ব্যবসায়ী সৈয়দ হোসেন প্রমুখ। রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বলেন ’জাতীয় শোক দিবস উপলক্ষে রাউজানের ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১ লাখ ৬৫ হাজার গাছের চারা রোপণ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় পরিবেশ রক্ষায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। এসব গাছের চারা রোপণে সহযোগিতা করবে রাউজান উপজেলা প্রশাসন ও রাউজান পৌরসভা।
২৪ঘণ্টা /রাসেল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৭ আগস্ট, ২০২১ । ৪:৪২ বিকাল