২৪ ঘন্টা নিউজ
রবিবার ৮ আগস্ট ২০২১ www.24ghonta.news২৪ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ৩০ জিলহজ ১৪৪২ হিজরি

বঙ্গমাতার জন্মদিনে রাউজান পৌরসভায় আলোচনা সভা, খাবার ও সেলাই মেশিন বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৮ আগস্ট, ২০২১ । ৫:১২ সন্ধ্যা

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের রাউজান পৌরসভার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, খাবার ও সেলাই মেশিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে টেলি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে রাখেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। ৮ আগস্ট রবিবার বিকেলে রাউজান পৌরসভা কার্যালয়ে আলোচনা সভা, খাবার বিতরণ ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে পৌর মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার কাউন্সিলর জানে আলম জনি, শওকত হাসান চৌধুরী, যুবলীগ নেতা সাবের উদ্দিন, জিয়াউল হক রোকন, আবু সালেক, হাসান মেহেদী রাজু, মনসুর আলম, ছাত্রলীগ নেতা নাসির উদ্দিন প্রমুখ আলোচনা সভা শেষে পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯জন নারীকে পৌরসভার পক্ষ থেকে সেলাই মেশিন বিতরণ করা হয়।

২৪ঘণ্টা/রাসেল

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন