২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১২ আগস্ট ২০২১ www.24ghonta.news২৮ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ৪ মুহাররম ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে একদিনে আরও ৯ মৃত্যু, শনাক্ত ৫৮৯

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১ । ৯:২৫ সকাল

২৪ ঘন্টা ডট নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৫৮৯ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৩৩৬ এবং উপজেলা পর্যায়ে ২৫৩ জন। একই সময়ে করোনায় ৯ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ২৮৮৩ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৫৮৯ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৯৩ হাজার ২৩৪ জন। এর মধ্যে নগরে ৬৮,৬৭৪ জন এবং উপজেলা পর্যায়ে ২৪,৫৯৪ জন।

সিভিল সার্জন জানান, গতকাল বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষায় ১০৪ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৯০৮ জনের নমুনা পরীক্ষায় ৭৬ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ৪২৪ জনের নমুনা পরীক্ষায় ১২৮ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাবে ২৪০ জনের নমুনা পরীক্ষায় ৮৩ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৫২ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে।

এন্টিজেন টেস্টে ৩৬০ জনের নমুনা পরীক্ষা করে ৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ১২০ জনের নমুনা পরীক্ষা করে ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩৩৭ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২৩ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতালে ২৫ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ইপিক হেলথ কেয়ারে ১১২ জনের নমুনা পরীক্ষা করে ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় শূণ্য, সাতকানিয়ায় ৩ জন, বাঁশখালী ১৪ জন, আনোয়ারা ৬ জন, চন্দনাইশ ৪ জন, পটিয়া ১০ জন, বোয়ালখালী ৭৮ জন, রাঙ্গুনিয়া ২৩ জন, রাউজান ৪০ জন, ফটিকছড়ি ১৪ জন, হাটহাজারী ৪১ জন, সীতাকুণ্ড ১২ জন, মিরসরাই ৭ জন এবং সন্দ্বীপে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নমুনা পরীক্ষা হয় নি।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১১০৩ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৬৪০ এবং উপজেলায় ৪৬৩ জন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন