২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১২ আগস্ট ২০২১ www.24ghonta.news২৮ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ৪ মুহাররম ১৪৪৩ হিজরি

রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও ৯ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও ৯ জনের মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১ । ১১:৫১ সকাল

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় নয় জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচ জন করোনা পজিটিভ ছিলেন এবং তিন জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এ ছাড়া করোনা পরবর্তী জটিলতায় মৃত্যু হয়েছে অপর একজনের। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল পরিচালক জানান, মৃত নয় জনের মধ্যে নাটোরের দুজন, পাবনার দুজন এবং রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, কুষ্টিয়া ও মেহেরপুরের একজন করে মারা গেছেন।

এদিকে, রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ৩৭ জন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে করোনা বিশেষায়িত ৫১৩ শয্যার বিপরীতে ৩৪২ জন রোগী ভর্তি রয়েছে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন