২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৭ নভেম্বর ২০১৯ www.24ghonta.news২৩ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ১০ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন যারা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯ । ৬:০৪ সন্ধ্যা

২০১৭ ও ২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুই বছরের পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়।

এই পুরস্কার দিতে পৃথক জুরি বোর্ড গঠন করেছিল সরকার। গঠিত বোর্ড সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলো মূল্যায়ন করে পুরস্কারপ্রাপ্তদের নাম সুপারিশ করেছে। তারই ভিত্তিতে ঘোষণা করা হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

২০১৭ সালের সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘ঢাকা অ্যাটাক’। ২০১৮ সালের সেরা ছবি ‘পুত্র’। ঢাকা অ্যাটাকে অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন আরিফিন শুভ। তার সঙ্গে যৌথভাবে ২০১৭ সালের সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন শাকিব খান। হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘সত্তা’ ছবিতে অভিনয় করে পঞ্চমবারের মতো এই স্বীকৃতি পাচ্ছেন তিনি।

২০১৭ সালে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার বিজয়ীদের তালিকা

২০১৮ সালে ‘পুত্র’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন নায়ক ফেরদৌস। ফেরদৌসের পাশাপাশি যৌথভাবে সেরা অভিনেতা হয়েছেন চিত্রনায়ক সাইমন সাদিক। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ ছবির জন্য পেলেন এই স্বীকৃতি।

সেরা অভিনেতাসহ মোট ২৮টি বিভাগের জন্য এ পুরস্কার ঘোষণা করা হয়েছে।

২০১৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার বিজয়ীদের তালিকা
প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন