২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১২ আগস্ট ২০২১ www.24ghonta.news২৮ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ৪ মুহাররম ১৪৪৩ হিজরি

হালদা-কর্ণফুলী নদী থেকে ৩ হাজার মিটার জাল জব্দ

হালদা-কর্ণফুলী নদী থেকে ৩ হাজার মিটার জাল জব্দ
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১ । ১:২৩ দুপুর

হালদা-কর্ণফুলী নদীর কালুরঘাটে অভিযান চালিয়ে ৩ হাজার মিটার ভাসান জাল জব্দ করেছে নৌ-পুলিশ।

গতকাল ১১ আগস্ট, বুধবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করে সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান বলেন, কালুরঘাট এলাকায় অভিযান চালিয়ে ২টি সুতার ভাসান জাল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জাল প্রতিটির দৈর্ঘ্য আনুমানিক দেড় হাজার মিটার করে মোট ৩ হাজার মিটার। ভেজা থাকায় জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা সম্ভব হয়নি। সেগুলো হালদা অস্থায়ী নৌ পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে। পরবর্তীতে জালগুলো ধ্বংস করা হবে। হালদার মোহনায় অবৈধ মাছ শিকারের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন