২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১২ আগস্ট ২০২১ www.24ghonta.news২৮ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ৪ মুহাররম ১৪৪৩ হিজরি

বঙ্গবন্ধুকে নিয়ে সামিনা-আগুনের গান ‘শোকাবহ আগস্ট’

বঙ্গবন্ধুকে নিয়ে সামিনা-আগুনের গান ‘শোকাবহ আগস্ট’
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১ । ১:৫৫ দুপুর

শোক দিবস উপলক্ষে ‘শোকাবহ আগস্ট’ শিরোনামে নতুন একটি গান নিয়ে আসছেন জনপ্রিয় সংগীতশিল্পী সামিনা চৌধুরী ও আগুন। শোকাবহ ১৫ আগস্ট স্মরণে এজি মিউজিক এটি বাজারে আনছে।

গানটি লিখেছেন এইচএ গোলন্দাজ এবং কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী সামিনা চৌধুরী ও আগুন। সুর ও সংগীত পরিচালনা করেছেন অন্তু গোলন্দাজ।

রাজধানীর রামপুরায় অবস্থিত স্টুডিও রং থেকে গানটির সার্বিক কারিগরি কাজ সম্পন্ন করা হয়েছে। গানটির মোশনগ্রাফিক্স, কালার ও এফএক্সের কাজ সম্পন্ন করেছেন আল-আমিন শান্ত।

গানটি এজি মিউজিক ইউটিউব চ্যানেলে ১৪ জুলাই সন্ধ্যায় অবমুক্ত হবে।

উল্লেখ্য, ২০১৯ সালের এপ্রিল থেকে এজি মিউজিক গান নির্মাণের কাজ শুরু করে। ‘শোকাবহ আগস্ট’-এর ৩৯তম গান এবং আরও কিছু গানের কাজ চলমান রয়েছে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন