নগরীর খুলশীতে ঘরে বসে টিকা নেওয়ার ঘটনায় গ্রেফতার দুই যুবককে এক দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
আজ (১২আগস্ট) বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ রেজার আদালত এ আদেশ দেন। এর আগে গত মঙ্গলবার খুলশী থানা পুলিশ তাদের প্রত্যেককে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছিল।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ঘরে বসে টিকা নেওয়ার ঘটনায় গ্রেপ্তার দুজনের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়। আদালত শুনানি শেষে প্রত্যেকের বিরুদ্ধে এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।’
টিকার জন্য মানুষ যখন মানুষের হাহাকার ঠিক তখনই খুলশীতে মাত্র এক হাজার টাকার বিনিময়ে ঘরে বসে বীরদর্পে টিকা নেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে আলোচনায় আসেন মো. হাসান। গত ৮ আগস্ট মধ্যরাতে টিকা গ্রহণকারী হাসান ও পরদিন সকালে হাসানাকে টিকা নিতে সহযোগিতাকারী মো. আলীকে গ্রেফতার করে খুলশী থানা পুলিশ।
এ ঘটনায় ৯ আগস্ট চসিকের কাপাসগোলা ইপিআই জোনের মেডিকেল অফিসার ডা. তপন কুমার চক্রবর্তী বাদী হয়ে তাদের হাসান-আলীসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় স্বাস্থ্যকর্মী বিষু দে, ও আরেক টিকাগ্রহণকারী সাজ্জাদকেও আসামি করা হয়। বর্তমানে তারা পলাতক রয়েছেন। মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৮০/৪০৬/৪২০/৩৪ ধারায় অভিযোগ আনা হয়।
এনকে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১ । ৫:২১ সন্ধ্যা