২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১২ আগস্ট ২০২১ www.24ghonta.news২৮ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ৪ মুহাররম ১৪৪৩ হিজরি

বোয়ালখালীতে করোনায় ক্ষতিগ্রস্থরা পেলেন প্রধানমন্ত্রীর উপহার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১ । ৭:৪৪ রাত

বোয়ালখালীতে কোভিড-১৯ জনিত উদ্ভুত পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার তুলে দিয়েছেন চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মোছলেম উদ্দীন আহমদ।
বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেলে উপজেলার কানুনগোপাড়ার একটি কমিউনিটি সেন্টারে এ উপহার বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা প্রশাসক মমিনুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভ্ইাসচেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, আমুচিয়া ইউপি চেয়ারম্যান কাজল দে, প্যানেল চেয়ারম্যান আরেফা বেগম, ইউপি সদস্য মিনা দে ও কুমকুম চৌধুরী।এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার।এর আগে দুপুরে কড়লডেঙ্গা ইউনিয়নে নির্মিত আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান হামিদুল হক মান্নান, মো. বেলাল হোসেন, এস এম জসিম, আবদুল মান্নান মোনাফ ও বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন