২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৭ নভেম্বর ২০১৯ www.24ghonta.news২৩ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ১০ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

মঈন উদ্দীন খান বাদলের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯ । ৭:০৬ রাত

চট্টগ্রাম-৮ আসনের জাতীয় সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও চট্টগ্রাম ৭ আসনের সংসদ সদস্য ড. হাছান মাহমুদ।

বেঙ্গালুরুতে নারায়ণ হৃদরোগ রিচার্স ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঈন উদ্দীন খান বাদলের ইন্তেকালের খবর জেনে তথ্যমন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের আত্মার শান্তি কামনা ও তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

হাছান মাহমুদ বলেন, তার মৃত্যুতে আমি নিজে জেলার একজন মুক্তিযোদ্ধা ও বলিষ্ঠ রাজনৈতিক নেতাকে অকালে হারালাম।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন