চট্টগ্রামের রাউজানে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় চার ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরের ফকিরহাট বাজারে অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ।
এ সময় অতিরিক্ত দামে পিঁয়াজ বিক্রি করায় ব্যবসায়ী নেপালকে ২ হাজার টাকা, সজল দাশকে ৫ হাজার টাকা, স্বপন চৌধুরীকে ১০ হাজার টাকা বাপ্পা দে’ কে ৫ হাজার টাকা জরিমান করা হয়।
এ অভিযান চলমান থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯ । ৭:১১ রাত