২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৩ আগস্ট ২০২১ www.24ghonta.news২৯ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ৫ মুহাররম ১৪৪৩ হিজরি

নেটফ্লিক্সে বানসালি : এক এপিসোডের জন্য নিচ্ছেন ৪০ কোটি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১ । ১:০৬ দুপুর

ক্যারিয়ারের ২৫ বছর পূর্ণ করা বলিউডের অন্যতম প্রভাবশালী পরিচালক সঞ্জয় লীলা বানসালি হালের জনপ্রিয় ওটিটি দুনিয়ায় নাম লিখিয়েছেন। সে কাজটা করছে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স; প্রথম ওয়েব সিরিজের নাম ‘হীরামান্ডি’।

এ খবর নেটফ্লিক্সের সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেল বেশ আয়োজন করে জানানো হয়েছে। কিন্তু, যেটা জানানো হয়নি সেটা হচ্ছে—সাত পর্বের ‘হীরামান্ডি’ সিরিজের প্রথম এপিসোড পরিচালনা করছেন ‘দেবদাস’-খ্যাত এই পরিচালক। যার জন্য নেটফ্লিক্সকে গুনতে হচ্ছে ৩৫ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ৪০ কোটি টাকার কাছাকাছি। এক সূত্রের বরাতে এ খবর ছেপেছে বলিউড হাঙ্গামা।

ওয়েব সিরিজটি প্রসঙ্গে ভারতীয় একাধিক গণমাধ্যমের খবর, স্বাধীনতাপূর্ব লাহোরে অবস্থিত হীরামন্ডি পাকিস্তানের জনপ্রিয় এক যৌনপল্লী। সেখানকার যৌনকর্মীদের গল্প নিয়েই তৈরি হচ্ছে সিরিজটি। তবে সিরিজে কারা অভিনয় করছেন, তা এখনও জানা যায়নি। তবে গুঞ্জন আছে প্রধান চরিত্রে দেখা যেতে পারে আলিয়া ভাটকে। মোট সাত পর্বের এই সিরিজের প্রথম এপিসোড বাদে বাকি ছয়টি এপিসোড পরিচালনার করবেন বিভু পুরী।

‘হীরামান্ডি’ ওয়েব সিরিজ প্রসঙ্গে সঞ্জয় লীলা বানসালির ভাষ্য, ১৪ বছর ধরে এই চিত্রনাট্য নিয়ে নানা গবেষণা করছেন। হীরামন্ডির যৌনকর্মীরা আসলে সেখানকার রানি। তাঁদের গল্প অত সহজে বলা সম্ভব নয়। এই গল্পের পরিধি অনেকটাই বড়, তাই এটি ওয়েবসিরিজ করার কথাই ভেবেছেন।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন