২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৩ আগস্ট ২০২১ www.24ghonta.news২৯ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ৫ মুহাররম ১৪৪৩ হিজরি

৪৫ কোটিতে বিলাসবহুল বাড়ি বেচে দিলেন অভিষেক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১ । ৪:১৬ বিকাল

বলিউড অভিনেতা অভিষেক বচ্চন তাঁর একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট বেচে দিয়েছেন। ভারতের মুম্বাইয়ের ওরলিতে অবস্থিত ওই অ্যাপার্টমেন্টটি তিনি বেচেছেন ৪৫.৭৫ কোটি রুপিতে। বিক্রয়ের নথিপত্র নিবন্ধন হয়েছে গেল ১০ আগস্ট।

বলিউডের প্রভাবশালী সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবরে আরও বলা হয়েছে, ওরলির ওবেরয় ৩৬০ ওয়েস্ট প্রজেক্টের ৩৮ তলায় অ্যাপার্টমেন্টটি অবস্থিত। এটি সাত হাজার ৫২৭ স্কোয়ার ফিটের। যাঁর কাছে বাড়িটি বিক্রি করেছেন, তাঁকে স্ট্যাম্প ডিউটি গুনতে হয়েছে ২.২৮ কোটি রুপি। ২০১৪ সালে অভিষেক বচ্চন অ্যাপার্টমেন্টটি কিনেছিলেন ৪১.১৪ কোটি রুপিতে।

তবে কে অভিষেক বচ্চনের ওই বিলাসবহুল অ্যাপার্টমেন্টটি কিনেছেন, তাঁর নাম এখনও জানা যায়নি।

এবার কাজের প্রসঙ্গে ফেরা যাক, অভিষেক বচ্চনকে সবশেষ ‘দ্য বিগ বুল’ সিনেমায় দেখা গেছে, যেটি মুক্তি পেয়েছিল ডিজনি প্লাস হটস্টারে। তাঁকে আগামীতে ‘দাসভি’ সিনেমায় দেখা যাবে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন