২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৩ আগস্ট ২০২১ www.24ghonta.news২৯ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ৫ মুহাররম ১৪৪৩ হিজরি

খাগড়াছড়িতে দুই ইউপিডিএফ সদস্য অস্ত্রসহ আটক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১ । ৪:৩৮ বিকাল

খাগড়াছড়ি রিজিয়নের সেনা সদস্যরা অভিযান চালিয়ে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাংগালতলী এলাকা থেকে অস্ত্রসহ ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের দুই সদস্যকে আটক করেছে। আজ শুক্রবার ভোরের দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন ওমর চাকমা (৩৪) ও রকেট চাকমা (২২)।

নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন বাঘাইহাট জোনের সেনা সদস্যরা করেংগাতলী সেনা ক্যাম্প থেকে সাড়ে চার কিলোমিটার উত্তর দিকে বাংগালতলী এলাকা অভিযান চালায়। সেখান থেকে ওমর চাকমা ও রকেট চাকমাকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি এলজি পিস্তল, দুই রাউন্ড অ্যামোনিশন, চাঁদা সংগ্রহের রশিদ বই, মোবাইল ফোন ও কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে করেংগাতলী এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, হত্যা ও ধর্ষণের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

জিজ্ঞাসাবাদ শেষে বাঘাইছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন