২৪ ঘন্টা নিউজ
শনিবার ১৪ আগস্ট ২০২১ www.24ghonta.news৩০ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ৬ মুহাররম ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ৪৬৬,মৃত্যু ৫

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৪ আগস্ট, ২০২১ । ১১:৩৪ সকাল

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৬৬ জন। নতুন শনাক্তদের মধ্যে ২৯৭ জন নগরের এবং ১৬৯ জন বিভিন্ন উপজেলার।

১৪ আগস্ট, শনিবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

আরও জানা যায়, গতকাল শুক্রবার চট্টগ্রামে ২ হাজার ৩৩৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে চবি ল্যাবে ২১২টি নমুনা পরীক্ষা করে ৮৫ জন, বিআইটিআইডি ল্যাবে ৯৩২টি নমুনা পরীক্ষায় ৭৭ জন, চমেক ল্যাবে ৩০২টি নমুনা পরীক্ষায় ৯৮ জন, সিভাসু ল্যাবে ২৪৫টি নমুনা পরীক্ষায় ৭০ জন, ইম্পেরিয়াল ল্যাবে ১৫৭টি নমুনা পরীক্ষায় ৩১ জন, শেভরন ল্যাবে ২৪৬টি নমুনা পরীক্ষায় ৩৫ জন, মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৬১টি নমুনার মধ্যে ১০ জন, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ২৯টি নমুনার মধ্যে ১১ জন এবং এপিক হেলথ কেয়ারে ১১৫টি নমুনার মধ্যে ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া ৩৪টি অ্যান্টিজেন টেস্ট করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণকারী ৩ জন নগরের এবং ২ জন উপজেলার বাসিন্দা। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১ হাজার ১১৬ জনের। মোট করোনা আক্রান্ত ৯৪ হাজার ৩৫০ জন।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন