২৪ ঘন্টা নিউজ
শনিবার ১৪ আগস্ট ২০২১ www.24ghonta.news৩০ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ৬ মুহাররম ১৪৪৩ হিজরি

কবে মুক্তি পাচ্ছে ‘শ্রীদেবী সোডা সেন্টার’?

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৪ আগস্ট, ২০২১ । ১২:০১ দুপুর

সাবেক ব্যাডমিন্টন খেলোয়াড় ও দক্ষিণ ভারতীয় অভিনেতা সুধীর বাবুর ‘শ্রীদেবী সোডা সেন্টার’ কবে মুক্তি পাচ্ছে, তা নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। এবার জানা গেল মুক্তির ক্ষণ।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, সুধীর বাবুকে সবশেষ মোহন কৃষ্ণ ইন্দ্রগন্টির ‘ভি’ সিনেমায় দেখা গিয়েছিল। মুক্তির অপেক্ষায় আছে তাঁর অভিনীত ‘শ্রীদেবী সোডা সেন্টার’। এবার জানা গেল, নতুন সিনেমাটি মুক্তি পাবে আগামী ২৭ আগস্ট।

বেশির ভাগ সিনেমাই যখন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির দিকে ঝুঁকছে, তখন এ সিনেমা মুক্তি দেওয়া হচ্ছে সিনেমা হলে। সামাজিক পাতায় নতুন পোস্টার শেয়ার করে সুধীর বাবু জানিয়েছেন তাঁর সিনেমার রিলিজ ডেট।

সিনেমাটি পরিচালনা করেছেন করুণা কুমার। বাণিজ্যিক এ সিনেমায় তেলেগু তারকা সুধীর বাবুর নায়িকা অনন্ধি। এ ছাড়া রয়েছেন পাভেল নবগীতন, নরেশ, রঘু বাবু, অজয়, সত্যম রাজেশ, হর্ষ বর্ধন, সপ্তগিরি, কল্যাণী রাজু, রোহিনী, স্নেহা গুপ্ত প্রমুখ। সিনেমাটির সংগীত করেছেন মণি শর্মা।

সুধীর এ সিনেমায় লাইটম্যানের ভূমিকায় অভিনয় করেছেন। গত বছর এ সিনেমা শুটিং ফ্লোরে যায়। বেশির ভাগ শুট হয় হায়দরাবাদে। এ সিনেমার মাধ্যমে দ্বিতীয় বার প্রযোজক বিজয় চিল্লা ও শশী দেবীরেড্ডির সঙ্গে কাজ করলেন সুধীর বাবু।

সুধীর বাবুর হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমা। এর মধ্যে রয়েছে ‘আ আম্মায়ি গুরিঞ্চি মিকু চেপ্পালি’, এতে তাঁর নায়িকা কৃতি শেঠি। এ সিনেমাও পরিচালনা করছেন মোহন কৃষ্ণ ইন্দ্রগন্টি। সুধীরের ১৫তম সিনেমা পরিচালনা করবেন হর্ষ বর্ধন। ব্যাডমিন্টন তারকা পুল্লেলা গোপীচাঁদের বায়োপিকেও কাজ করছেন সুধীর বাবু।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন