২৪ ঘন্টা নিউজ
শনিবার ১৪ আগস্ট ২০২১ www.24ghonta.news৩০ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ৬ মুহাররম ১৪৪৩ হিজরি

কর্ণফুলীতে সাম্পান ডুবি: ভেসে উঠল নিখোঁজ ব্যাংক কর্মকর্তার লাশ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৪ আগস্ট, ২০২১ । ১২:৩১ দুপুর

কর্ণফুলী নদী পারাপারের সময় জাহাজের রশিতে আটকে যাত্রীবাহী সাম্পান ডুবির ঘটনায় নিখোঁজ ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ হোসেনের (৫০) লাশ পাওয়া গেছে।

শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে কর্ণফুলী নদী থেকে তার লাশ উদ্ধার করে নৌ-পুলিশ। সাজ্জাদ আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের বটতল এলাকার মৃত আবদুল কুদ্দুসের ছেলে। তিনি ঢাকা ব্যাংকের আগ্রাবাদ শাখায় কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নৌ-পুলিশের উপ পরিদর্শক (এসআই) নিউটন চৌধুরী।

তিনি বলেন, ব্যাংক কর্মকর্তার নিখোঁজের বিষয়টি অবগত হয়ে আমরা উদ্ধার কাজ শুরু করি। গত রাত আড়াইটার দিকে তার লাশ কর্ণফুলী নদী থেকে উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কর্ণফুলী নদীর বাংলাবাজার ঘাটের নগরপ্রান্তে জাহাজের রশিতে আটকে যাত্রীবাহী সাম্পান ডুবে যায়। এ ঘটনায় নিখোঁজ হয় ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ হোসেন। এতে লায়লা বেগম (৫০) নামের অপর এক যাত্রীর মৃত্যু হয়।

এন-কে

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন