২৪ ঘন্টা নিউজ
শনিবার ১৪ আগস্ট ২০২১ www.24ghonta.news৩০ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ৬ মুহাররম ১৪৪৩ হিজরি

টেকনাফে দুই সন্তানের জননীকে নির্মমভাবে হত্যা

টেকনাফে দুই সন্তানের জননীকে নির্মমভাবে হত্যা
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৪ আগস্ট, ২০২১ । ২:০৬ দুপুর

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নে দুই সন্তানের জননীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।

শনিবার (১৪ আগস্ট) দিবাগত রাত ২ টার দিকে এই ঘটনা ঘটে।

তিনি হোয়াইক্যংয়ের ২নং ওয়ার্ড বালুখালি গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী মোহসেনা আক্তার (২২)।

স্থানীয়রা জানায়, শনিবার দিবাগত রাত তিনটার দিকে একদল অস্ত্রধারি সন্ত্রাসী মোহাম্মদ আলীর বাড়ির দরজার ভেঙে বাড়িতে ডুকে অতর্কিতভাবে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দু’সন্তানের জননী মোহসেনা আক্তার(২২)কে নির্মম ভাবে হত্যা করা হয়েছে।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি আইসি এসআই মো. মাহমুদুল হাসান মাহবুব জানান, হোয়াইক্যং ইউনিয়নের ২নং ওয়ার্ড বালুখালি গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী মোহসেনা আক্তার (২২)কে রাতের আধারে সন্ত্রাসীরা হত্যা করেছে বলে জানা গেছে। সেই খবরে সকালে ঘটনাস্থল থেকে তার মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এবং এ হত্যার সাথে কারা জড়িত তা তদন্তের মাধ্যমে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন