২৪ ঘন্টা নিউজ
শনিবার ১৪ আগস্ট ২০২১ www.24ghonta.news৩০ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ৬ মুহাররম ১৪৪৩ হিজরি

ফের পেছাল মুক্তির দিন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৪ আগস্ট, ২০২১ । ৩:২৪ বিকাল

বলিউডের আলোচিত নির্মাতা সিদ্ধার্থ আনন্দ এখন ব্যস্ত শাহরুখ খান, জন আব্রাহাম ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পাঠান’ সিনেমা নিয়ে।

আর সুপারস্টার হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘ফাইটার’ সিনেমাও প্রস্তুত মুক্তির জন্য। তবে করোনা মহামারির কারণে ফের পিছিয়ে গেল সিদ্ধার্থ আনন্দের এ সিনেমার মুক্তির তারিখ।

বলিউডভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, ২০২২ সালের সেপ্টেম্বরে মুক্তির কথা ছিল ‘ফাইটার’ সিনেমার। তবে নির্মাতারা জানিয়েছেন, ২০২৩ সালের ২৬ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

এ সিনেমা প্রযোজনা করেছে ভায়াকম ১৮ স্টুডিয়োস, মমতা আনন্দ, রমণ চিব ও অঙ্কু পান্ডে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন