নগরীর ইপিজেড এলাকায় গাড়ির ধাক্কায় কাজল দাস (৩২) নামে এক পোশাক শ্রমিকের নিহত হয়েছেন।
আজ (১৪ আগষ্ট) শনিবার দুপুর ১২ টায় ইপিজেড মোড়ে রাস্তা পার হতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাজল দাসের বাড়ি নগরীর দক্ষিণ কাট্টলি জেলেপাড়া এলাকায়। তিনি ইপিজেড এলাকার প্যাসিফিক জিন্স লিমিটডে নামে একটি পোশাক কারখানায় কর্মরত আছেন।
বিষয়টি নিশ্চিত করে ইপিজেড থানার পুলিশের এস আই রাজ্জাক বলেন, ‘ইপিজেড মোড়ে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি কাজলকে ধাক্কা দেয়। এতে তার শরীরের বিভিন্ন অঙ্গ বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলে মারা যান। তার লাশ উদ্ধার করে বর্তমানে চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
এন-কে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৪ আগস্ট, ২০২১ । ৩:৫৩ বিকাল