২৪ ঘন্টা নিউজ
রবিবার ১৫ আগস্ট ২০২১ www.24ghonta.news৩১ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ৭ মুহাররম ১৪৪৩ হিজরি

জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম ওয়াসার শোকসভা ও দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৫ আগস্ট, ২০২১ । ২:৫৬ দুপুর

স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবস পালন করেছে চট্টগ্রাম ওয়াসা কতৃর্পক্ষ।

আজ (১৫ই আগষ্ট) রবিবার এ উপলক্ষে ওয়াসা কার্যালয়ে শোকসভা ,মিলাদ মাহফিল ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবার বর্গের বিদেহী আত্নার মাগফিরাত ও দোয়া, দেশ এবং জাতির সমৃদ্বি কামনা করা হয়। এছাড়া জাতিয় শোক দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তেলন এবং জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ করা হয়।

সভায় চট্টগ্রাম ওয়াসার উর্ধ্বতন কর্মকতার্ ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ জাতীয় শোক দিবসের বিষয়ে বিভন্ন বক্তব্য রাখেন। আলোচনাকালে বক্তারা শোক দিবসের বিভিন্ন তাৎপর্যপূর্ণ দিক তুলে ধরেন।

এছাড়া চট্টগ্রাম ওয়াসার কর্মকতার্- কর্মচারীদের সন্তানদের নিয়ে“ছোটদের বঙ্গবন্ধু” এবং “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” বিষয়ে রচনা প্রতিযোগীতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী ও বিজয়ীদেও হাতে পুরষ্কার তুলে দেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ,কে,এম ফজলুল্লাহ।

আলোচনা সভায় উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন/অর্থ), সচিব, বানিজ্যিক ব্যবস্থাপক, প্রধান প্রকৌশলী, প্রধান রাজস্ব কর্মকতার্ এবং সর্বস্তরের কর্মকতার্ ও কর্মচারী উপস্থিত ছিলেন।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন