২৪ ঘন্টা নিউজ
রবিবার ১৫ আগস্ট ২০২১ www.24ghonta.news৩১ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ৭ মুহাররম ১৪৪৩ হিজরি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইমরান খানের সমবেদনা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৫ আগস্ট, ২০২১ । ৩:০১ বিকাল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছে।

১৫ আগস্ট বাংলাদেশে জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকীতে পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গভীর সমবেদনা জানিয়ে একটি বার্তা পাঠিয়েছেন। বার্তায় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার উদ্দেশে ইমরান খান বলেন, ‘আপনার পিতা ও আপনার পরিবারের সদস্যদের শাহাদতবার্ষিকীতে আপনার ও বাংলাদেশের জনগণের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাচ্ছি।’

ইমরান খান বলেন, ‘সর্বশক্তিমান আল্লাহ আপনার বাবা (বঙ্গবন্ধু) ও আপনার পরিবারের অন্যান্য সদস্যদের জান্নাতবাসী করুক।’

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন