২৪ ঘন্টা নিউজ
রবিবার ১৫ আগস্ট ২০২১ www.24ghonta.news৩১ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ৭ মুহাররম ১৪৪৩ হিজরি

করোনায় মৃত্যু ২৪ হাজার ছাড়াল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৫ আগস্ট, ২০২১ । ৫:৪১ সন্ধ্যা

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ১৮৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যু ২৪ হাজার ছাড়াল। মোট মৃত্যুর সংখ্যা ২৪ হাজার ১৭৫ জন।

রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

একই সময়ে দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ৬ হাজার ৬৮৪ জন। ফলে দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা হলো ১৪ লাখ ১৮ হাজার ৯০২ জনে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ৩৩ হাজার ১ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ২০ দশমিক ২৫ শতাংশ।

২৪ ঘন্টায় সুস্থ ১১ হাজার ৩৭১ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৯২ হাজার ৬৯৮ জন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন