২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৬ আগস্ট ২০২১ www.24ghonta.news১ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ৮ মুহাররম ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, শনাক্ত ২৩০

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৬ আগস্ট, ২০২১ । ৮:৩১ সকাল

২৪ ঘণ্টা ডট নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২৩০ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১৬৩ এবং উপজেলা পর্যায়ে ৬৭ জন। একই সময়ে করোনায় ৭ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ আগস্ট) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ১৭৮৩ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ২৩০ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৯৫ হাজার ৪৪ জন। এর মধ্যে নগরে ৬৯,৭৭৫ জন এবং উপজেলা পর্যায়ে ২৫,২৬৯ জন।

তিনি বলেন, গতকাল রোববার বিআইটিআইডিতে ৯৮৪ জনের নমুনা পরীক্ষা করে ৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ৩২৫ জনের নমুনা পরীক্ষা করে ৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

এন্টিজেন টেস্টে ১৮ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ইমপেরিয়াল হাসপাতালে ১৯৮ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরনে ৯৩ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২৩ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতালে ৩৫ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। ইপিক হেলথ কেয়ারে ১০৭ জনের নমুনা পরীক্ষা করে ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, কক্সবাজার মেডিকেল কলেজ এবং আরটিএলে নমুনা পরীক্ষা হয় নি।

সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ১ জন, সাতকানিয়ায় ৪ জন, বাঁশখালী ০ জন, আনোয়ারা ২ জন, চন্দনাইশ ১১ জন, পটিয়া ৪ জন, বোয়ালখালী ২১ জন, রাঙ্গুনিয়া ১ জন, রাউজান ১ জন, ফটিকছড়ি ১৭ জন, হাটহাজারী ২ জন, সীতাকুণ্ড ০ জন, মিরসরাই ২ জন এবং সন্দ্বীপে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১১২৮ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৬৪৯ এবং উপজেলায় ৪৭৯ জন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন