২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৬ আগস্ট ২০২১ www.24ghonta.news১ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ৮ মুহাররম ১৪৪৩ হিজরি

হানিমুন করতে নববধূকে নিয়ে সাগরপাড়ে নিলয়

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৬ আগস্ট, ২০২১ । ১:১৯ দুপুর

বছর খানেক প্রেম করার পর গত ৭ জুলাই বিয়ে করেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ও মডেল নিলয় আলমগীর। তার স্ত্রী তাসনুভা তাবাসসুম হৃদি ঢাকা গার্হস্থ্য অর্থনীতি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন ‘আহ্বান ফাউন্ডেশন’-এর গণযোগাযোগের দায়িত্ব পালন করছেন। তার বাসা ঢাকার মগবাজারে। গ্রামের বাড়ি ভোলা। অবশ্য শুভ কাজের খবরটি নিলয় প্রকাশ্যে এনেছেন গত ১১ আগস্ট।

বিয়ে করেই অন্যরকম এক বিড়ম্বনার মধ্যে পড়েন নিলয়। যখনই তিনি সদ্য বিবাহিতা স্ত্রীর সঙ্গে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন, তখনই কিছু অনুসারী বাজে মন্তব্য ছুঁড়ে দিচ্ছেন। এ নিয়ে আপেক্ষ প্রকাশ করে শনিবার (১৪ আগস্ট) ফেসবুকে একটি স্ট্যাটাসও দেন নিলয়। জানান, বিয়ে উপলক্ষে স্ত্রী হৃদির সঙ্গে প্রায় এক হাজার ছবি তুলেছেন। কিন্তু সেগুলো আপলোড করতে পারছেন না নেটিজেনদের গালির ভয়ে!

এরপর বিষয়টি নিয়ে নিলয়ের পাশে দাঁড়ান, জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খান, অভিনেত্রী-গায়িকা মেহের আফরোজ শাওন, অভিনেত্রী শবনম ফারিয়াসহ অনেকে। তারা নিলয়কে উৎসাহ দেন, যোগান নতুন জীবনে এগিয়ে যাওয়ার প্রেরণা।

জীবনের দারুণ এই মূহুর্তটাকে উপভোগ করতে আজ সোমবার (১৬ আগস্ট) নববধূকে নিয়ে হানিমুনের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন নিলয়। আর এ জন্য তারা বেছে নিয়েছেন কক্সবাজার সমুদ্র সৈকতকে। সকাল সাড়ে ৯টায় ইউ এস বাংলার একটি ফ্লাইটে কক্সবাজার যান এই নবদম্পতি। আগামী ১৯ আগস্ট পর্যন্ত দুজন সেখানে একান্ত মূহুর্ত কাটাবেন, ঘুরে বেড়াবেন সাগরপাড়ের জল-জ্যোছ্নায়।

নিলয় বলেন, ‘গত বছর লকডাউনে ফেসবুকেই হৃদির সঙ্গে আমার পরিচয় এরপর প্রেম এবং বিয়ে। কিন্তু এই লকডাউনের কারণেই আমরা হানিমুনে যেতে পারছিলাম না। অবশেষে এবার সুযোগ পেয়েছি। সময়টা নিজেদের মতো করে উপভোগ করতে চাই।’

নিলয় আরও জানান, ২০ আগস্ট তার জন্মদিন। আর এদিন সকালেই স্ত্রীকে নিয়ে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে উড়াল দেবেন। এরপর সন্ধ্যায় কাছের বন্ধুদের সঙ্গে কেক কেটে বিশেষ দিনটি উদযাপন করবেন।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন