২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৬ আগস্ট ২০২১ www.24ghonta.news১ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ৮ মুহাররম ১৪৪৩ হিজরি

সীতাকুণ্ডের সোনাইছড়িতে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে দোয়া মাহফিল ও সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৬ আগস্ট, ২০২১ । ১১:১২ রাত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সীতাকুণ্ডের ৮নং সোনাইছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে ইউনিয়ন পরিষদ ভবনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন। ইউপি চেয়ারম্যান মনির আহমেদ এর সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা, তরুণ আওয়ামীলীগ নেতা শাহরিয়ার রাশেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ ম ম দিলসাদ, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি এম.সেকান্দার হোসাইন, শীতলপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাস্টার জাকির হোসেন, জাতীয় শ্রমিক ফেডারেশন চট্টগ্রামের সাধারণ সম্পাদক দিদারুল আলম চৌধুরী, আওয়ামীলীগ নেতা তারেক উদ্দিন সিকদার, ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, এনামুল হক চৌধুরী, সিরাজুল ইসলাম, ইসমাইল হোসেন, লোকমান হোসেন, ইউপি সদস্য ফোরকান উদ্দিন, কপিল উদ্দিন, ইয়াকুব হোসেন, মোঃ আজম, নজরুল করিম। উপস্থিত ছিলেন ছাত্রনেতা সাদেক, আমজাদ, সাইমন, রিজভী, হিমেলসহ বিভিন্ন নেতৃবৃন্দ। অনুষ্ঠানে গরীব অসহায় মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন