২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৭ আগস্ট ২০২১ www.24ghonta.news২ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ৯ মুহাররম ১৪৪৩ হিজরি

নাটোরে দুটি শুটারগানসহ যুবক আটক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১ । ১১:৪২ সকাল

নাটোরে ২টি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলিসহ আতাউর রহমান (২১) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। সোমবার (১৬ আগস্ট) বিকেলে নাটোর-রাজশাহী মহাড়কের গাওপাড়া ঢালান এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আতাউর রহমান রাজশাহী জেলার পুটিয়া উপজেলার হাতিমপদা গ্রামের আব্দুল ওহাবের ছেলে।

র‌্যাব সূত্র জানা যায়, সোমবার বিকেলে নাটোর-রাজশাহী মহাসড়কের গাঁওপাড়া ঢালান সাইনবোর্ড এলাকায় এক যুবক মাদক বিক্রির জন্য অবস্থান করছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি দেখে ওই এলাকায় অবস্থানরত আতাউর রহমান পালানোর চেষ্টা করলে তাকে আটক করে র‌্যাব সদস্যরা। এসময় তার কাছে থেকে ২টি ওয়ান শুনারগান ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ সানরিয়া চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নাটোর সদর থানায় আর্মস অ্যাক্ট আইনের ১৮৭৮-এর ১৯ এ/১৯ ফ ধারায় মামলা রুজু করা হয়েছে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন