২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৭ আগস্ট ২০২১ www.24ghonta.news২ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ৯ মুহাররম ১৪৪৩ হিজরি

তামিল ভিজে ও অভিনেতা আনন্দ আর নেই

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১ । ৪:০০ বিকাল

ক্যানসারের সঙ্গে লড়াই করে অবশেষে পরাস্ত হলেন তামিল ভিডিও জকি (ভিজে) ও অভিনেতা আনন্দ কন্নন। তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, নির্মাতা ভেঙ্কট প্রভু, যাঁর তামিল সিনেমা ‘সরোজা’য় কাজ করেছিলেন আনন্দ, তিনি এ খবর নিশ্চিত করেছেন।

অভিনেতা-রাজনীতিক গায়ত্রী রঘুরাম, অশোক কুমারসহ অনেকে তাঁর মৃত্যুতে সামাজিক পাতায় শোক প্রকাশ করেছেন।

সিঙ্গাপুরে টিভিতে ক্যারিয়ার শুরু করেন আনন্দ। পরে তিনি চেন্নাইয়ে যান এবং সান মিউজিকে ভিডিও জকি হিসেবে কাজ করেন। তিনি ‘সিন্দাবাদ’ ও ‘সাওয়াল সিঙ্গাপুর’-এর মতো শো-র জন্য সুপরিচিত। ২০০৮ সালে তিনি ‘সরোজা’ সিনেমায় অভিষেক করেন। এর পর ‘মুল্লুম মালারুম’, ‘অধিসায় উলাগাম’সহ বেশ কিছু সিনেমায় কাজ করেছেন। বিজ্ঞাপনেও কাজ করেছেন আনন্দ।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন