২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৮ নভেম্বর ২০১৯ www.24ghonta.news২৪ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ১১ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

প্রবাস জীবনের ১৫ বছরের ইতি টেনে লাশ হয়ে দেশে ফিরছেন সীতাকুণ্ডের বেলাল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯ । ৪:৩২ বিকাল

কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড প্রতিনিধি : মাত্র ৪ মাস আগে পরিবার-পরিজনের সাথে শেষ দেখা করে ফিরে গিয়েছিলেন কুয়েত প্রবাসী মোহাম্মদ বেলাল (৩৮)। কে জানতো? এটাই যে তার জীবনের শেষ বিদায়। জানলে হয়তো তখনই তাকে দেশে আটকে রাখতো পরিবারের লোকজন।

দীর্ঘ ১৫ বছর প্রবাস জীবনের ইতি ঘটলো সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাটের খাদেমপাড়া গ্রামের মোহাম্মদ আবদুর রহমানের পুত্র বেলালের।

গতকাল বৃহস্পতিবার কুয়েত সময় বিকাল ৫টায় এক দূর্ঘটনায় তার মৃত্যু হয়। মৃত্যুর আধা ঘন্টা আগেও স্ত্রী ও পরিবারের সাথে ফোনে কুশল বিনিময় হয় বেলালের। বাংলাদেশ সময় রাত ৮টার পর খবর আসে বেলাল নিহত হয়েছে।

নিহত বেলালের ছোট মোঃ হেলাল ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, আমার বড় ভাই বেলাল কুয়েত সময় আসরের নামাজের আগে আমাদের সাথে কথা হয়। এরপর বাংলাদেশ সময় রাত ৮ টার দিকে খবর আসে তিনি মারা গেছেন।

তিনি কুয়েতে ছোট খাটো একটা কন্ট্রাক্টারী কাজ করতেন, তার প্রতিষ্টানের বেশ কয়েকজন লেবারও ছিলেন, ঘটনার দিন একটা বিল্ডিং এর উপরে থাই গ্লাসের কাজ চলছিল। নিচে সিড়িতে দাড়াঁনো ছিলেন বেলাল। এসময় উপর থেকে একটি থাই গ্লাস বেলালের মাথায় পড়লে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। বিষয়টি কিছুক্ষনের মধ্যেই তার রুমমেটরা আমাদেরকে জানান।

এদিকে কুয়েত প্রবাসী বেলালের মৃত্যুর সংবাদের এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত বেলাল ২ বছর বয়সী একটি কন্যা সন্তানের জনক। লাশ কয়েকদিনের মধ্যে দেশে আনার প্রক্রিয়া চলছে। বেলারের স্ত্রী,পরিবার-পরিজন অধীর আগ্রহে অপেক্ষা করছেন শেষ বারের মতো যেন মৃত বেলালের চেহারাটা দেখতে পান।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন