২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৭ আগস্ট ২০২১ www.24ghonta.news২ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ৯ মুহাররম ১৪৪৩ হিজরি

তিন সপ্তাহ পর শুটিংয়ে ফিরলেন শিল্পা শেঠি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১ । ৪:২৯ বিকাল

পর্ন-কাণ্ডে স্বামী রাজ কুন্দ্র গ্রেপ্তারের পরে ড্যান্স রিয়েলিটি শো ‘সুপার ড্যান্সার চ্যাপ্টার-৪’-এর শুটিং পিছিয়ে দিয়েছিলেন বলিউড ডিভা শিল্পা শেঠি। তিন সপ্তাহ পরে শুটিংয়ে ফিরলেন তিনি।

ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণের খবর, একটি সূত্র পোর্টালটিকে নিশ্চিত করেছে, এরই মধ্যে শুট শুরু করেছেন শিল্পা শেঠি। আগামী পর্বে তাঁকে বিচারকের আসনে দেখা যাবে।

এই শোর তারকা বিচারক শিল্পা শেঠি। অপর দুই বিচারক হলেন নির্মাতা অনুরাগ বসু ও কোরিওগ্রাফার গীতা কাপুর। এই শো-র শুরু থেকেই শিল্পা কাজ করছেন। চার মৌসুমেই বিচারকের দায়িত্ব পালন করেছেন। এই মৌসুমের একটি পর্বে সবশেষ তাঁকে তারকা শিল্পী বাদশাহর সঙ্গে নাচতে দেখা যায়।

শিল্পার অনুপস্থিতিতে এই তিন সপ্তাহে অতিথি বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কারিশমা কাপুর, রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি সুজা দম্পতি, সোনালি বেন্দ্রে ও মৌসুমী চ্যাটার্জি।

অন্যদিকে, ১৯ জুলাই রাতে মুম্বাই পুলিশ শিল্পার স্বামী রাজ কুন্দ্রকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, পর্ন (প্রাপ্তবয়স্ক ছবি) বানানোর পাশাপাশি তিনি তা বিশেষ অ্যাপের মাধ্যমে মুঠোফোনে ছড়িয়ে দিতেন। তিনি এখন কারাগারে রয়েছেন।

চলতি বছরে মে মাসেও অবশ্য এই শো থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন শিল্পা শেঠি। সে সময় তাঁর পরিবর্তে বিচারকের দায়িত্ব পালন করেন মালাইকা অরোরা। শিল্পা শেঠি কুন্দ্র হিন্দি সিনেমায় ফেরেন ‘হাঙ্গামা টু’ দিয়ে, যেটি ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পায় ২৩ জুলাই। এতে শিল্পা ছাড়াও অভিনয় করেন মিজান, রাজপাল যাদব, আশুতোষ রানা, টিকু তালসানিয়াসহ অনেকে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন