২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৭ আগস্ট ২০২১ www.24ghonta.news২ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ৯ মুহাররম ১৪৪৩ হিজরি

মানিকছড়িতে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১ । ৪:৪৬ বিকাল

খাগড়াছড়ির মানিকছড়িতে নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে দুলাল মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ওই কন্যা সন্তানের মায়ের অভিযোগের প্রেক্ষিতে বাবাকে গ্রেফতার করা হয়।

সোমবার (১৬ আগস্ট) রাতে ভুক্তভোগী মানিকছড়ি সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহনুর আলম জানান, ভুক্তভোগী ওই কন্যা সন্তানের মায়ের লিখিত অভিযোগ পেয়ে ধর্ষক পিতাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার ওই শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন