২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৭ আগস্ট ২০২১ www.24ghonta.news২ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ৯ মুহাররম ১৪৪৩ হিজরি

চকরিয়ায় সাবেক ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১ । ৫:২১ সন্ধ্যা

কক্সবাজারের চকরিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে নাছির উদ্দিন নোবেল (৪২) নামের এক সাবেক ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সিকদারপাড়ায় এই ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও পাঁচজন। তবে তাৎক্ষণিক তাদের নামপরিচয় জানা যায় নি।

নিহত নোবেল পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সিকদারপাড়ার মৃত আব্দুল খালেক সিকদারের ছেলে। তিনি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক নেতা ও পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের।

তিনি বলেন, পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সিকদারপাড়ায় সন্ত্রাসীদের গুলিতে একব্যক্তি নিহত হয়েছেন। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে। আমি ঘটনাস্থলে আছি। বিষয়টি খতিয়ে দেখছি।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন