২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৭ আগস্ট ২০২১ www.24ghonta.news২ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ৯ মুহাররম ১৪৪৩ হিজরি

চট্টগ্রামের রাউজানে চোরাইকৃত মোটরসাইকেলসহ চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১ । ৯:৩১ রাত

চট্টগ্রামের রাউজানে মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত সোমবার রাত ৯টার দিকে রাউজান উপজেলার নোয়াপাড়া পথেরহাট বাজারের পশ্চিম পাশে বাইকাস জোন দোকানের সামনে চোরাইকৃত মোটর সাইকেল হিরো হোন্ডা ( চট্টগ্রাম -ল-১৩-৮৬৫০) বিক্রয়ের জন্য অবস্থানকালে মনির (২২) নামে এক সদস্যকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যে মতে জাহেদুল ইসলাম সান (২০) ও মো. খোরশেদ আলম (৪২) নামে আরও দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। পৃথক অভিযানে ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেপ্তার হওয়া চোর চক্রের তিন সদস্য হলেন রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের খোসাল তালুকদার বাড়ির মো. মোস্তাফার পুত্র মনির(২২), রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের হ্যাডম্যান পাড়ার নাসিরের পুত্র জাহেদুল ইসলাম সান (২২) ও সীতাকুণ্ড উপজেলার কান্দি ইউনিয়নে মিঠানালা উত্তর বালিয়াদী গ্রামের, ওঞ্জির আলীর সেরাং বাড়ীর প্রয়াত মোজ আহাম্মদের পুত্র খোরশেদ আলম (৪২)।

রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল হারুণ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নোয়াপাড়া পথের হাট বাজার থেকে প্রথমে মনিরকে গ্রেপ্তার পূর্বক চোরাইকৃত মোটরসাইকেল জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আরও দুটি মোটরসাইকেলসহ দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুনের নেতৃত্বে উপপরিদর্শক জয়নাল আবেদীন ও সহকারী উপ-পরিদর্শক ইকবাল মাহমুদ সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক তিনটি অভিযানে চোরাইকৃত মোটরসাইকেলসহ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু শেষে মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় আদালতে সোপর্দ করা হয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন