২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৮ আগস্ট ২০২১ www.24ghonta.news৩ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ১০ মুহাররম ১৪৪৩ হিজরি

রাজশাহীর করোনা ইউনিটে আরও ৯ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৮ আগস্ট, ২০২১ । ১২:১১ দুপুর

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পজিটিভ শনাক্ত চারজন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন আরও পাঁচজন।

বুধবার (১৮ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার বিভিন্ন সময়ে করোনা ইউনিটে এই ৯ জনের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে রাজশাহীর চারজন, নাটোরের দুইজন, নওগাঁর একজন ও মেহেরপুরের একজন। এদের মধ্যে তিনজন পুরুষ ও ছয়জন নারী। যাদের মধ্যে চারজনের বয়স ৬১ বছরের ওপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুইজন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে দুইজন এবং ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে একজন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড ইউনিটে নতুন রোগি ভর্তি হয়েছে ১৬ জন। একই সময় সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩২ জন। বুধবার সকাল ৬টা পর্যন্ত করোনা ইউনিটের ৫১৩ বেডের বিপরীতে রোগী ভর্তি আছেন ২৬১ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছে ২০ জন।

পরিচালক জানান, কোভিড ইউনিটে চিকিৎসাধীন রোগিদের মধ্যে ১৪৭ জন করোনা পজিটিভ শনাক্ত। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে ৭৩ জন; যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও করোনামুক্ত হয়েও পরবর্তী নানা শারীরিক স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন ৪১ জন।

মঙ্গলবার দুইটি ল্যাবে রাজশাহী জেলার ৩৮৩ জনের নমুনা পরীক্ষায় ৬৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যা আগের দিনের চেয়ে ১ দশমিক ১৮ শতাংশ বেড়ে সংক্রমণের হার দাঁড়িয়েছে ১৬ দশমিক ৪৫ শতাংশে। এর আগের দিন সোমবার ছিল ১৫ দশমিক ২৭ শতাংশ। এর আগের গত রোববার এ জেলায় সংক্রমণ হার ছিল ২৪ শতাংশ।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন