২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৮ আগস্ট ২০২১ www.24ghonta.news৩ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ১০ মুহাররম ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে করোনায় শনাক্ত ৩৩৮, মৃত্যু ১১

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৮ আগস্ট, ২০২১ । ১০:০০ সকাল

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩৩৮ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৯৫ হাজার ৮৫৪ জনে।

আজ ১৮ আগস্ট, বুধবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ২ হাজার ১৮ জনের নমুনা পরীক্ষায় ৩৩৮ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। তাদের মধ্যে মহানগরের ২২৬ ও উপজেলার ১১২ জন।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৮ জন,ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১০০ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৩৬ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৫৮ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ২২ জন ও শেভরণ হাসপাতাল ল্যাবে ১৯ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৬ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ৬ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ২০ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ২৫ জন, অ্যান্টিজেন টেস্টে ২৪ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ১৫০ জনে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন