২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৮ আগস্ট ২০২১ www.24ghonta.news৩ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ১০ মুহাররম ১৪৪৩ হিজরি

হাটহাজারীতে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৮ আগস্ট, ২০২১ । ৬:৫৬ সন্ধ্যা

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরের ডুবে মানিক (৭) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। উপজেলার পৌর এলাকার সন্দ্বীপ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

শিক্ষার্থী ওই এলাকার মোঃ নুরুল আবছার প্রকাশ সাগরের ছেলে ও একই এলাকার সন্দ্বীপ পাড়া প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মানিক মঙ্গলবার বিকাল ৩ টা থেকে নিখোঁজ ছিল। পুরো এলাকায় সারারাত মাইকিং করেও তার কোন খবর পাওয়া যাচ্ছিল না। আজ বুধবার সকাল ১১ টার দিকে বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে তার লাশ ভাসতে দেখে স্থানীয় আরিফ (১২) নামে এক প্রতিবন্ধি শিশু। পরে স্থানীয়দের সহযোগিতায় লাশটি উদ্ধার করা হয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন