২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৯ আগস্ট ২০২১ www.24ghonta.news৪ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ১১ মুহাররম ১৪৪৩ হিজরি

বাবুনগরীর জানাজা রাত ১১ টায়

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১ । ৪:৩৭ বিকাল

চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল সিএসসিআর থেকে হাটহাজারি মাদ্রাসাতে নেওয়া হচ্ছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও হাটহাজারী মাদরাসার শাইখুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরীর মরদেহ।

সেখানে রাত ১১টায় অনুষ্ঠিত হবে নামাজে জানাজা। এরপর মাদ্রাসা কবরস্তানেই চিরবিদায় জানানো হবে ইসলামী এই চিন্তাবিদকে।

আজ ১৯ আগস্ট দুপুর দেড়টার দিকে একটি শীতাতপ নিয়ন্ত্রিত লাশবাহি অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ নিয়ে যাওয়া হয়। এর আগে সকাল সাগে এগারোটার দিকে বার্ধক্যজনিত অসুস্থতায় সিএসসিআর এ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জুনায়েদ বাবু নগরী।

বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারি মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক মাওলানা মুফতি আবু সাঈদ।

আল্লামা হাফেজ মাওলানা জুনায়েদ বাবুনগরী বাংলাদেশের একজন ইসলামি চিন্তাবিদ, প্রখ্যাত হাদিস বিশারদ আল—জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসা অন্যতম প্রধান মুহাদ্দিস এবং চট্টগ্রামের হাটহাজারী থেকে পরিচালিত সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমির।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন